ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলার ডমুরিয়া থানায় সংঘটিত স্বামী কর্তৃক স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জনি গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৭ ০০:৩৪:০৪
খুলনা জেলার ডমুরিয়া থানায় সংঘটিত স্বামী কর্তৃক স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জনি গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি। খুলনা জেলার ডমুরিয়া থানায় সংঘটিত স্বামী কর্তৃক স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জনি গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি।


নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার ডমুরিয়া থানায় সংঘটিত স্বামী কর্তৃক স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জনি গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি।
 
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 
 এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ই জুন ২০২৬ ইং তারিখ, রাত ২০:০০ ঘটিকার সময় র‌্যাব-০৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজারস্থ সাব্বির আহমেদের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে ডুমুরিয়া থানার হত্যা মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি ১। জনি গাজী (২৯), পিতা: মোঃ আতিয়ার গাজী, থানা: ডুমুরিয়া, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
 
 মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত আসামি জনি গাজী ও মামলার ভিকটিম বিথি আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। গত ০৫ই মে ২০২৬ ইং তারিখ, পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি জনি গাজী ভিকটিম বিথি আক্তারের গায়ে ঘরে থাকা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। উক্ত ঘটনায় ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিম বিথি আক্তারের বাবা অপুর গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ