ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বোয়ালখালীর মানুষ কি ভাড়া নৈরাজ্যের কাছে জিম্মি হয়ে থাকবে? মোস্তানছিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৬ ২৩:১০:২৬
​বোয়ালখালীর মানুষ কি ভাড়া নৈরাজ্যের কাছে জিম্মি হয়ে থাকবে? মোস্তানছিরুল হক চৌধুরী ​বোয়ালখালীর মানুষ কি ভাড়া নৈরাজ্যের কাছে জিম্মি হয়ে থাকবে? মোস্তানছিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

আমার নিজ উপজেলা বোয়ালখালী। কিন্তু দুঃখজনকভাবে এখানকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভাড়া নৈরাজ্যের শিকার। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমিক ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

প্রশাসনের উদ্যোগে ইউএনও, এসিল্যান্ডসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি ভাড়া চার্ট প্রণয়ন করা হলেও তার বাস্তব প্রয়োগ খুব একটা দেখা যায় না। ফলে যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

আমি সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানাচ্ছি নির্ধারিত ভাড়া চার্ট কার্যকরভাবে বাস্তবায়ন, নিয়মিত মনিটরিং এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।

বোয়ালখালীর মানুষ কোনো বিশেষ সুবিধা চায় না; তারা শুধু ন্যায্য ভাড়ায় নিরাপদ যাতায়াতের অধিকার চায়। ভাড়া নৈরাজ্যের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ