ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাল টাকা দিয়ে কেনাকাটার চেষ্টা, ইয়াবাসহ আটক নানী-নাতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৬ ২২:০৯:৫৪
জাল টাকা দিয়ে কেনাকাটার চেষ্টা, ইয়াবাসহ আটক নানী-নাতি জাল টাকা দিয়ে কেনাকাটার চেষ্টা, ইয়াবাসহ আটক নানী-নাতি
কুড়িগ্রামে জেলা প্রতিনিধি ঃ মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবা ও জাল টাকা সহ জমিলা বেগম (৬০) ও গোলাম রাব্বি (১৫) কে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ জুন) আটককৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে গোলাম রাব্বি উপজেলার পাইকের ছড়া ইউনিয়নে সোনাহাট ব্রিজ পার এলাকায় একটি মুদি দোকানে খরচ নিয়ে জাল টাকা দেয়। এ সময় দোকানী বিষয়টি বুঝতে পারলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ও সাড়ে ৮ হাজার জাল টাকা সহ জমিলা বেগম ও গোলাম রাব্বি কে আটক করে। তারা সম্পর্কে নানী ও নাতি। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত নানী-নাতীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদেক কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। নিউজ হেডলাইন আগার সাজিয়ে দিন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ