ঝুঁকি নিয়েই জনগণের সেবায় আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম
ঝুঁকি নিয়েই জনগণের সেবায় আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা ভূমি অফিসের ভবনের ছাদ দুর্বল হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই অফিস কার্যক্রম পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। সম্প্রতি টানা বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে ভবনের কয়েকটি অংশের সিলিং ভেঙে পড়ার ঘটনা ঘটলেও জনগণের সেবা কার্যক্রম বন্ধ না করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জানা যায়, ভবনের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ছাদের সমস্যা থাকায় বৃষ্টির পানি চুঁইয়ে পড়ে। এতে অফিস কক্ষের পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে সিলিংয়ের কিছু অংশ ভেঙে পড়ায় কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতেও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা করছেন এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছেন। ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করায় স্থানীয় সেবাপ্রার্থীরা তার আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন।
সেবাপ্রার্থীরা বলেন, “অফিসের ভবন ঝুঁকিপূর্ণ হলেও এসিল্যান্ড স্যার জনগণের সেবা বন্ধ করেননি। প্রতিদিন অফিসে উপস্থিত থেকে আমাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে দিচ্ছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।
স্থানীয়দের দাবি, জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে দ্রুত ভূমি অফিস ভবনের সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করছেন তারা।
এ বিষয়ে আদমদিঘী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, সরকারি সেবার ধারাবাহিকতা বজায় রাখা আমাদের দায়িত্ব। অফিস ভবনের কিছু অবকাঠামোগত সমস্যা থাকলেও জনগণের ভূমি সংক্রান্ত সেবা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করছি। ভবনের ঝুঁকিপূর্ণ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থার জন্য পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রতিকূল পরিবেশেও সেবা প্রদান অব্যাহত রেখেছি। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে এবং সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স