ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালবের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৬ ২১:০৫:০৪
কালবের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত কালবের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধিঃ জামালপুরে দেশের অন্যতম সংগঠন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেড (কালব) এর নবনির্বাচিত কমিটিকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ "ছ "অঞ্চলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি জামালপুর সদরে লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, বিশেষ অতিথি হিসেবে নবনির্বাচিত সেক্রেটারি নরেশচন্দ্র বিশ্বাস সহ নির্বাচিত কয়েকটি অঞ্চলের ডাইরেক্টর গণ উপস্থিত সংবর্ধিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি আগস্টিং পিউরিফিকেশন ও সেক্রেটারি নরেশচন্দ্র বিশ্বাস সহ অন্যান্যের মধ্যে জেলা ব্যবস্থাপক সোলায়মান সাবেক ছ অঞ্চলের ডাইরেক্টর সাইফুদ্দিন সবুজ, নেত্রকোনা সদর শিক্ষক কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শাফায়াত হোসেন সরিষাবাড়ির সভাপতি আশরাফ হোসেন সহ অনেকেই বক্তব্য দেন। বক্তাগণ তাদের বক্তব্যে 'পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বাংলাদেশ" স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন- সমৃদ্ধির পথে ক্রেডিট ইউনিয়ন এ স্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে এবং সামনে আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। উল্লেখ্য অনেক বাধা-বিপত্তি পেরিয়ে গত ১৬ ই মে ঢাকার আগারগা সমবায় ভবনে অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশের নির্বাচিত ডেলিকেটদের প্রত্যক্ষ ভোটে আগস্টিন-লায়লা-নরেশ-জিল্লুর পরিষদ বিপুল ভোটে বিজয় লাভ করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ