ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই কিশোরের ওপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৬ ২০:৪০:৫৭
নবীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই কিশোরের ওপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার অভিযোগ নবীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই কিশোরের ওপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার অভিযোগ
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার-হাই স্কুল সড়কের ভাংগারখাল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই কিশোরের ওপর প্রকাশ্য দিবালোকে নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে আশরাফুল ইসলাম (১৭) ও রুমান মিয়া (১৬) নিজেদের কৃষিজমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে ভাংগারখাল মাদ্রাসার পাশে ফজল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। অভিযোগ রয়েছে, জসিম মিয়া, ইদ্রিস মিয়া, কাইয়ুম ও নুর আহাম্মদের নেতৃত্বে সংঘবদ্ধ হামলাকারীরা লাঠি, রড, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে দুই কিশোরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে আশরাফুল ও রুমান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা আহতদের মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, হামলার পেছনে দীর্ঘদিনের বিরোধ ও পূর্ব শত্রুতার বিষয়টি কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলা জনমনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ