ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে কুড়িগ্রামে ৭ হাজার বৃক্ষরোপণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৬ ১২:২৫:২৬
বিশ্ব পরিবেশ দিবসে কুড়িগ্রামে ৭ হাজার বৃক্ষরোপণের ঘোষণা বিশ্ব পরিবেশ দিবসে কুড়িগ্রামে ৭ হাজার বৃক্ষরোপণের ঘোষণা
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন।
 
শুক্রবার (০৫ জুন) সংগঠনটির পরিবেশ সম্পাদক আশিকুর রহমান একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি ঘোষণা দেন, কুড়িগ্রাম জেলায় মোট ৭ হাজার বৃক্ষ রোপণ করা হবে।
 
তিনি বলেন, “আমরা কুড়িগ্রামে ৭ হাজার বৃক্ষ রোপণ করবো।” এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। 
 
স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, “ছেলেগুলা প্রায়ই ভালো কাজ করে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও রাস্তার ধারে গাছ লাগায়। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন এভাবে সবসময় এলাকায় গাছ লাগায়।”
 
উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে কুড়িগ্রামে সামাজিক ও মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও বয়স্কদের সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করছে।
 
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসাইন বলেন, বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক সংগঠন হিসেবে সরকারের উদ্যোগের পাশাপাশি নিজেদের দায়িত্ব থেকেও বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে গেলে তা পরিবেশের জন্য আরও ফলপ্রসূ হবে বলে তিনি মনে করেন।
 
সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, কুড়িগ্রামে তারা দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করছেন। পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম তাদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে, ফলে কার্যক্রম পরিচালনা আরও সহজ হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ