ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসান উপজেলার মানরা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল ইসলাম ওরফে নুরুকে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার দক্ষিণপাড়া আলীম মেম্বারের বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে, থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইন মাদক সেবনের অপরাধে মো. আসাদুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম উপজেলার মাধবপুর (মিয়া বাড়ি) এলাকার মৃত মো. সাফু মিয়া ও সুইটি বেগমের ছেলে।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উভয় আসামিকে আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স