লালমনিরহাটে মোবাইল কোর্টের যৌথ অভিযান: ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড ।।
লালমনিরহাটে মোবাইল কোর্টের যৌথ অভিযান: ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড ।।
একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন অপরাধে তিন আইনের আওতায় পৃথক মামলা দায়ের করে আসামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার (৫ জুন) জেলা প্রশাসনের একটি বিশেষ টিম এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানের বিস্তারিত বিবরণ ও আইনি ব্যবস্থা:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮:
মাদকবিরোধী অভিযানের আওতায় পৃথক ২টি মামলায় ২ জন আসামিকে আটক করা হয়। আইন অমান্য করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০:
উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলনের অপরাধে ১ জন ব্যক্তিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সড়ক পরিবহন আইন, ২০১৮:
সড়কে শৃঙ্খলা ফেরাতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো এবং সাধারণ নির্দেশাবলি অমান্য করার অপরাধে ২টি মামলা দায়ের করা হয়। এ সময় আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে সর্বমোট ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
জনস্বার্থে পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানসমূহ যৌথভাবে পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-আমীন এবং জনাব রাকিবুল ইসলাম।
অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স