কটিয়াদীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।
কটিয়াদীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।
এম এ কুদ্দুছ,প্রতিনিধি , কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদ হাসান টিটু (২৫),উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোগপাড়া মহল্লায় তার নিজ বাসভবনে এক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে জাহিদ হাসান টিঠুকে গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শ্যামল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সন্ত্রাস বিরোধী একটি মামলায় জাহিদ হাসান টিটুকে দীর্ঘদিন ধরে খুঁজা হচ্ছিল। অবশেষে কটিয়াদী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে কিশোরগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স