আদমদীঘিতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, মা আহত
আদমদীঘিতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, মা আহত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার মা মনিকা বেগম গুরুত্বর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল পৌনে ৬টায় তেঁতুলিয়া গ্রামের পাশে একটি মরিচ ক্ষেতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। রাব্বি হোসেন উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের আফাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে রাব্বি হোসেন ও তার মা মনিকা বেগম সহ বেশ কয়েকজন লোক গ্রামের পাশে মাঠে একটি মরিচ ক্ষেতে কাজ করছিল। এ সময় বজ্রপাতে রাব্বি হোসেন ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা মনিকা বেগম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহত মনিকা বেগমকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাব্বি হোসনের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স