ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া-কুমিল্লা সড়কে সিএনজি ভাড়া নির্ধারণ, ভাড়া নৈরাজ্য রোধে প্রশাসনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৪ ১৯:৪৩:৫০
ব্রাহ্মণপাড়া-কুমিল্লা সড়কে সিএনজি ভাড়া নির্ধারণ, ভাড়া নৈরাজ্য রোধে প্রশাসনের উদ্যোগ ব্রাহ্মণপাড়া-কুমিল্লা সড়কে সিএনজি ভাড়া নির্ধারণ, ভাড়া নৈরাজ্য রোধে প্রশাসনের উদ্যোগ

মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া-কুমিল্লা সড়কে দীর্ঘদিন ধরে চলা ভাড়া নৈরাজ্য নিরসনে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থেকে বুড়িচং পর্যন্ত ৩০ টাকা এবং ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা পর্যন্ত ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক সিএনজি স্ট্যান্ডে উপস্থিত হয়ে চালকদের নির্ধারিত ভাড়া অনুযায়ী যাত্রী পরিবহনের নির্দেশনা দেন। তিনি বলেন, নতুন করে সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পরও কিছু অসাধু চালকের কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছিল। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে যাত্রীরা আশা প্রকাশ করেন, প্রশাসনের এ উদ্যোগের ফলে সড়কে ভাড়া নৈরাজ্য বন্ধ হবে এবং সাধারণ মানুষ নির্ধারিত ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এবং তারা হয়রানি থেকে মুক্তি পাবেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনায় ভাড়া নৈরাজ্য বন্ধে ব্রাহ্মণপাড়া থেকে বুড়িচং ৩০ টাকা এবং ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। কোনো চালক বা সিএনজি অটোরিকশা চালক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ