ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেল হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৪ ১৭:০১:২০
ময়মনসিংহ মেডিকেল হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মেডিকেল হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স
 
মকবুল হোসেন, 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
 
 ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স   ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড আকস্মিক পরিদর্শন করেন।
 
আজ ৩ জুন,বুধবার দুপুরে হাম আইসোলেশন  ওয়ার্ড পরিদর্শন করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম তদারকি করেন এবং তাদের পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ওয়ার্ডে ভর্তি শিশু রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং তাদের অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।তিনি  বলেন, হামের পাদ্রর্ভাব  মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ