নিখোঁজের চার দিন পর মিন্টু খানের লাশ উদ্ধার
নিখোঁজের চার দিন পর মিন্টু খানের লাশ উদ্ধার
মোঃ সবুজ সরকার সৌরভ,
ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বুধবার রাত ১ টায় উপজেলার কাউনটার বিল থেজে মিন্টু খানের ( ৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আমুয়াবাইদ গ্রামের মজিদ মাষ্টারের ছেলে। ঘাটাইলের পাহাড়ি এলাকার বিএনপির কান্ডারী মজিদ মাষ্টার এক নামেই বহুল সুপরিচিত।
মিন্টু উপজেলা ছাত্র দলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের নেতা।
সে গত রবিবার থেকে নিখোঁজ ছিল। ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোকছেদুর রহমান আমার দেশকে বলেন রাত ১ টার দিকে মিন্টু খানের লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রাতেই সন্দেহজনক ৫ জনকে গ্রেফতার করে থানা হাজতে আনা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স