ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সিরাজদিখানে বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৪ ০১:০৭:৫৮
​সিরাজদিখানে বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেফতার সিরাজদিখানে বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেফতার

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুই আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নানের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২ জুন থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ইছাপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন ঢালী (৪২), কোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন মন্টু (৫৮) এবং সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ