ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিও'র গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লক্ষাধিক টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৩ ২১:৫৪:৩১
সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিও'র গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লক্ষাধিক টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিও'র গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লক্ষাধিক টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
নিজস্ব প্রতিবেদক


সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিও'র গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লক্ষাধিক টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

 অদ্য ৩রা জুন ২০২৬ ইং তারিখ, র‍্যাব-৬ র‍্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এনজিওর গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের লাখ লাখ টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির নাম ১। মোঃ মাহবুবার রহমান (৩৬), তিনি সাতক্ষীরা জেলার সদর থানাধীন মাহমুদপুর (ভাডুখালী) এলাকার মোঃ আলী মোড়লের ছেলে। তিনি ঝিনাইদহ সদর থানার একটি নিয়মিত প্রতারণা মামলার প্রধান এজাহারনামীয় আসামি।

র‍্যাব সূত্রে জানা যায়, মামলার বাদী এবং গ্রেফতারকৃত মাহবুবার রহমানসহ অন্যান্য অভিযুক্তরা ‘ডিএফইডি’ নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্তরা উক্ত প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে বের হন। কিন্তু এরপর তারা আর অফিসে ফিরে আসেননি। পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, মাহবুবার ও তার চক্রের সদস্যরা ৮৮ জন ক্ষুদ্র ঋণ গ্রাহকের মোট ৮,৬২,০২৬/- (আট লাখ বাষট্টি হাজার ছাব্বিশ) টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। উক্ত ঘটনায় মামলা রুজুর পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে স্থান পরিবর্তন করে আসছিলেন।

স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান, র‍্যাব-৮ এবং অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ র‍্যাব-৬ উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ