নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট কালীগঞ্জ থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৩/০৬/২০২৬ তারিখ রাত ০১.০৫ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৫ নং চন্দ্রপুর ইউপির অন্তর্গত ০৪ ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী চাপারহাট গ্রামস্থ ধৃত আসামি মো: মাহামুদুল হাসান সাব্বির এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার জিআর নং- ১৩২/২১, প্রসেস নং-৪০৯/২১ ও ১৫৫/২৫ (কালীগঞ্জ), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১৪(গ) মূলে ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ মাহামুদুল হাসান সাব্বির (২৫), পিতা- মোঃ রবিউল ইসলাম, সাং- উত্তর বত্রিশ হাজারী , থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি চাঞ্চল্যকর প্রতারণা, হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি এবং মাদকসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।