কেন্দুয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে দুই সিএনজি চালককে জরিমানা
কেন্দুয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে দুই সিএনজি চালককে জরিমানা
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি অটোরিকশা চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে কেন্দুয়া পৌরসভার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল-ইসলাম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানাপ্রাপ্ত চালকরা হলেন উপজেলার কমলপুর গ্রামের সাগর মিয়া ও মনকান্দা গ্রামের মনির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কে দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও জনঅসন্তোষের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভাড়া নির্ধারণ ও তদারকি করা হলেও কিছু অসাধু চালকের কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন।
অভিযান শেষে মো. নাঈম-উল-ইসলাম চৌধুরী বলেন, যাত্রীদের ভোগান্তি ও হয়রানি রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় কিংবা অন্য কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। তারা নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সড়কে যাত্রী হয়রানি বন্ধ হয়
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স