বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু।
বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়ন মাদারীপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ইতিবানু(২৪)নামে এক গৃহবুধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২ জুন দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ইতিবানুর স্বামীর নাম আবু সাঈদ।তিনি এক সন্তানের জননী ছিলেন।
স্হানীয় ইউপি সদস্য একরামুল হক মুঠোফোনে সাংবাদিককে বলেন,ইতিবানু কাপড় ধোঁয়ার পরে বাড়ির উঠানে জিআই তারে শুকাতে দিলে বিদ্যুৎতায়িত হয়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।জিআই তারের সঙ্গে লাগানো একটু উপরে বিদ্যুৎ তার পাশাপাশি অন্য ঘরে গেছে।ধারনা করা হচ্ছে বিদ্যুৎ তার কোন এক জায়গায় ত্রুটি ছিল।এজন্য এ ঘটনা ঘটতে পারে।
বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স