ঘুমধুমে মাইন বিস্ফোরণে নিহত ৩ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা প্রদান
ঘুমধুমে মাইন বিস্ফোরণে নিহত ৩ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা প্রদান
হেলাল উদ্দীন (মিঞাজী)
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বিগত ত ২৪ মে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ি পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
২ রা জুন
মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৪টি করে কম্বল, ৩ হাজার টাকা নগদ অর্থ এবং চাল, মসুর ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এবং জাতীয় দলের ফুটবলার ওসাই মং মার্মা ছোটন, কর্মরত গণমাধ্যম কর্মী হেলাল উদ্দীন (মিঞাজী) প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ মে ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের লেয়ারা (৪১), অংকেমং (৫০) ও চিংকা অং (৪০) সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে নিহত হন।
সহায়তা পেয়ে নিহতদের স্বজনরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
উপজেলা নির্বাহি অফিসার নিহতের পরিবার কে সবসময় সকল প্রকার সহায়তা আশ্বাস দেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স