ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০২ ১৩:০৩:১১
কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় কেনা মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করা হয়।


জানা গেছে, মোঃ আতোয়ার রহমান ও মোঃ আশিকুর রহমান নামে দুই ব্যক্তি রৌমারী উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামে একটি খাবারের দোকান থেকে পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতর আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। এ ঘটনায় পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার প্রমাণ মিলেছে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন অবহেলার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ