ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার নতুন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০২ ১২:৩৩:২২
মাগুরার নতুন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ মাগুরার নতুন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ
নিজস্ব প্রতিবেদক : মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেতাকাব্বীর আহমেদ। সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচের ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন মোতাকাব্বীর আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে মাগুরার জেলা প্রশাসক মো.আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক দ্রুত কর্মস্থলে যোগদান করবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ