শিশু রামিসার স্মরণে পথশিশুদের মাঝে ঈদত্তোর ঈদ সেলামি দিলেন সেলিম উদ্দিন
শিশু রামিসার স্মরণে পথশিশুদের মাঝে ঈদত্তোর ঈদ সেলামি দিলেন সেলিম উদ্দিন*
নিজস্ব প্রতিবেদক :
নিহত শিশু রামিসার স্মরণে রাজধানীর পথশিশুদের মাঝে ঈদত্তোর ঈদ সেলামি (নতুন টাকা) বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
সকালে রাজধানীর উত্তরার একটি এলাকায় আয়োজিত ঈদত্তর পূর্ণমিলনীতে 'ইচ্ছে পূরণ' এ কর্মসূচিতে শতাধিক পথশিশুর হাতে ঈদ সেলামি হিসেবে নতুন টাকা তুলে দেওয়া হয়। এ সময় সেলিম উদ্দিন বলেন, শিশু রামিসার অকাল মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। তার স্মৃতিকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে।
তাছাড়া সিটি আমীর আরও জানান, নগরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক আবাসিক স্কুল নির্মাণ করা হবে। পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যত গড়ে তুলতে কাজ করে যাচ্ছে জামায়াত বলেও জানান তিনি।
এসময় নতুন টাকা পেয়ে পথশিশুরা আনন্দ প্রকাশ করে এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায় শিশুরা।
*আখাউড়ায় ঈদ পুনর্মিলনী জামায়াতের*
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার গতকাল ১জুন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আখাউড়া পৌরসভার দেবগ্রাম,তারাগন,খালাজুড়া,আখাউড়া উত্তর ইউনিয়ন, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়ন আয়োজিত একাধিক ঈদ পুনর্মিলনী,মতবিনিময় সভা,গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
দুপুর ১২টায় আখাঊড়া কলেজ পাড়ায় অবস্থিত উপজেলা জামায়াতের কার্যালয়ে পৌরসভার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী আখাউড়া পৌরসভা আমীর মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভা সেক্রেটারি বুরহান উদ্দিন খান,আখাউড়া উপজেলা শিবির সভাপতি শেখ আসিফ।
সন্ধ্যা ৭টায় কর্ণেল বাজারে মনিয়ন্দ ও মোগড়া ইউনিয়ন আয়োজিত নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা মনিয়ন্দ ইউনিয়ন আমীর ডা.আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার,বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ।বক্তব্য রাখেন মোগড়া ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ।
আতাউর রহমান সরকার বলেন,গণভোটের রায় বাস্তবায়ন করা বিএনপি সরকারের জন্য শিরোধার্য। এ ব্যাপারে সরকারের টালবাহানা দেশে বিপর্যয় ডেকে আনবে এবং নতুন ফ্যাসিবাদের জন্ম হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স