ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দুই কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০১ ১৮:২৯:৪৩
চট্টগ্রামে দুই কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে দুই কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৭ হাজার তিনশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে বাবু মোল্লা নামে এক মাদক কারবারিকে আটকও করা হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িটিতে ইয়াবা বহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি প্রাইভেটকারে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হলে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি প্যাকেট থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার বড় একটি চালান জব্দ করা হয়েছে। আটক বাবু মোল্লা একটি সক্রিয় মাদক সিন্ডিকেটের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিষয়ে বিভিন্ন থানায় খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ