বোর্ড পরিচালনায় অনিয়ম, আইসিসির সদস্যপদ হারাল ক্রিকেট খেলুড়ে একটি দেশ
বোর্ড পরিচালনায় অনিয়ম, আইসিসির সদস্যপদ হারাল ক্রিকেট খেলুড়ে একটি দেশ
নিজস্ব প্রতিবেদক :
বোর্ড পরিচালনায় অনিয়ম, আইসিসির সদস্যপদ হারাল ক্রিকেট খেলুড়ে একটি দেশ
বোর্ড পরিচালনা সংক্রান্ত অনিয়মের কারণে কদিন আগেই ছয় মাসের জন্য ক্রিকেট কানাডার অর্থায়ন স্থগিত করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার আইসিসির সদস্যপদও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দেশটির।
আজ (সোমবার) ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ সম্পর্কিত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন” করেছে, যার কারণে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।
তবে স্থগিতাদেশের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, কানাডার জাতীয় পুরুষ, নারী ও বয়সভিত্তিক প্রতিনিধিত্বকারী দলগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অধিকার হারাবে না। অর্থাৎ, স্থগিতাদেশ চলাকালেও কানাডার জাতীয় দলগুলো আইসিসি আয়োজিত টুর্নামেন্ট ও ইভেন্টে খেলতে পারবে।
যদিও কানাডা ক্রিকেট বোর্ডের পরিচালনায় ব্যর্থতার নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করেনি আইসিসি। তবে সম্প্রতি কানাডার অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেট’-এর প্রতিবেদনে উঠে এসেছে, আইসিসির নীতিমালা ভঙ্গ, ক্রিকেট কানাডার পরিচালনা নিয়ে উদ্বেগ এবং আর্থিক তদারকির ঘাটতির অভিযোগ রয়েছে। ক্রিকেট কানাডা সাম্প্রতিক সময়ে মাঠের ভেতরে ও বাইরে নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা-নিউজিল্যান্ড ম্যাচটি নিয়েও তদন্ত করেছে আইসিসির দুর্নীতি দমন ও সততা ইউনিট।
এ ছাড়া আরেকটি তদন্ত শুরু হয় কানাডার সাবেক কোচ খুররম চৌহানকে ঘিরে ফাঁস হওয়া এক ফোনালাপের অডিওকে কেন্দ্র করে। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, ক্রিকেট কানাডার তৎকালীন (বর্তমানে সাবেক) শীর্ষ বোর্ড সদস্যরা জাতীয় দলে নির্দিষ্ট খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে তার ওপর চাপ প্রয়োগ করেছেন। ওই অডিওতে ম্যাচে দুর্নীতি চেষ্টারও অভিযোগ রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স