ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসির আলোচিত ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কিবরিয়া বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০১ ১৭:২৬:০০
ডিএসসিসির আলোচিত ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কিবরিয়া বরখাস্ত ডিএসসিসির আলোচিত ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কিবরিয়া বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক 
দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, দোকান বরাদ্দে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে বরখাস্ত করা হয়েছে। সোমবার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, সাবেক মেয়র ফজলে নুর তাপসের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত রুবেল তার দায়িত্বকালে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও দফতরের দায়িত্বে ছিলেন।

তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে। অনুসন্ধানে দাবি করা হয়, রাজধানীতে তার নামে একাধিক ফ্ল্যাট ও বাড়ি এবং কক্সবাজারে একটি হোটেলের মালিকানার তথ্য পাওয়া গেছে।


এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। তবে এসব অভিযোগ সম্পর্কে গোলাম কিবরিয়া রুবেল এর মোবাইল টি বন্ধ পাওয়া যায় এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ