ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০১ ১৪:০১:৪২
বদরগঞ্জে ট্রেনে  কাটা পড়ে অজ্ঞাত এক নারীর  মৃত্যু। বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর রংপুরে বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ঝাকুয়াপাড় এলাকায় ৪৫ বছরে বয়সের এক নারীর রেল লাইনের উপর মরদহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা জানান রেললাইন দিয়ে যাতায়াতের সময় ঐ নারীর ছিন্নভিন্ন লাশ লাইনের উপর পড়ে থাকতে দেখা যায়।আমাদের এলাকার কেউ তাকে চিনতে পারেনি। বদরগঞ্জ ষ্টেশন মাস্টার সাংবাদিক কে জানান,ঐ নারী যে স্হানে ট্রেনে কাটা পড়ে ঐ স্হানটি খোলাহাটি স্টেশন অন্তভুক্ত।আপনারা ওখানে যোগাযোগ করুন। এবিষয়ে খোলাহাটি ষ্টেশন সহকারী মাস্টার শামসুদ্দোহা বলেন, ট্রেনে কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্হলে যাই জিআরবি পুলিশকে অবগত করি। বর্তমান লাশ জিআরপি পুলিশ নিয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ