পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো কেকুপাড়া এলাকার মৃত আইজুল ইসলামের ছেলে আসিফ (১২) ও মেয়ে সাথী (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর মা জীবিকার তাগিদে অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন। রোববারও তিনি প্রতিদিনের মতো কাজে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে তাদের খোঁজ শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আটটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালান। প্রায় এক ঘণ্টা পর একই পুকুর থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়।
একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, বাড়ির পাশের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স