জুলাই শহীদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে: সেলিম উদ্দিন
জুলাই শহীদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে: সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক :
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
রাজধানীর রামপুরায় শিশু শহীদ তামিম ও শহীদ মোসলেহ উদ্দীনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দেশ ও জাতির কল্যাণে যারা আত্মত্যাগ করেছেন, মহান আল্লাহ তাদের ত্যাগ ও কুরবানি কবুল করবেন।
তিনি আরও বলেন, ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।
এ সময় জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
পরে তিনি জুলাই শহীদ পরিবারগুলোর বাসায় গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স