ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে মনিপুরী সম্প্রদায়ের সংবর্ধনায় পুলিশ সুপার তারেক মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-৩১ ১৭:৫৭:১২
চুনারুঘাটে মনিপুরী সম্প্রদায়ের সংবর্ধনায় পুলিশ সুপার তারেক মাহমুদ চুনারুঘাটে মনিপুরী সম্প্রদায়ের সংবর্ধনায় পুলিশ সুপার তারেক মাহমুদ
‎ ‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মনিপুরী সম্প্রদায়ের উদ্যোগে জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ‎ ‎শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মনিপুরী ক্লাবে এ সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় মনিপুরী সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিপুরী সম্প্রদায়ের নেতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার জিতেন বাবু সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হবিগঞ্জ জজকোর্টের পেশকার মনীষ সিংহ। ‎ ‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ। তিনি মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক ভূমিকার প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী সাবরিনা নুর, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সৌদি বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন এবং জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বীরেশ্বর সিংহ। ‎ ‎এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মনিপুরী কমিউনিটির নেতা মিলন কুমার সিনহা (জ্যোতি) এবং জেলা পুলিশ প্রশাসনের প্রধান সহকারী উজ্জ্বল কুমার সিংহ। উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ‎ ‎আলোচনা সভা শেষে মনিপুরী সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ