ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-৩১ ১৬:৪৯:১৪
হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন। এর পূর্বে তিনি পদোন্নতি লাভ করে স্থানীয় সরকার বিভাগ ও পল্লী সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের নজির উদ্দিন আহমেদ চৌধুরী এর সন্তান। তার পিতা ছিলেন কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি ১৮ তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরিতে যোগদান করেন। তিনির বড় ভাই অবসরপ্রাপ্ত শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী কামাল স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ছিলেন। তার আরেক ভাই গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে ব্যবস্থাপনা বিভাগে প্রধান হিসেবে বর্তমানে কর্মরত আছেন এবং তিনি ১৭ তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ