অসহায় মানুষের মাঝে কানেকশন এইডের কোরবানির গোশত বিতরণ
অসহায় মানুষের মাঝে কানেকশন এইডের কোরবানির গোশত বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ‘কানেকশন এইড’-এর উদ্যোগে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সংস্থাটি সমাজের অবহেলিত ও দুস্থ পরিবারগুলোর মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে।
আজ রবিবার সকালে উত্তরা, তুরাগ ও দক্ষিণখান এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও রিক্সার গ্যারেজে শতাধিক মানুষের মাঝে কোরবানীর গোশত বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে কানেকশন এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান বলেন:
"কোরবানি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ত্যাগের শিক্ষা এবং ভ্রাতৃত্বের মেলবন্ধন। আমরা চাই এই আনন্দের দিনে সমাজের কোনো মানুষ যেন বাদ না পড়ে। আমাদের ছোট এই প্রচেষ্টা যদি অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পারে, সেখানেই আমাদের সার্থকতা। ভবিষ্যতেও আমরা মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।"
গোশত বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জন ডা. কামরুল ইসলাম উজ্জল,
আরও উপস্থিত ছিলেন, কানেকশন এইড ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল আ ন ম আবরার, ট্রেজারার তালহা জোবায়ের সজিব, মোমেন, ইকবালসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ‘কানেকশন এইড ফাউন্ডেশন' একটি সেবামূলক সংগঠন যা শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। উৎসবের দিনগুলোতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সংস্থাটির বার্ষিক কর্মসূচির একটি অন্যতম অংশ।
নিবেদক
তালহা জোবায়ের সজিব
ট্রেজারার,
কানেকশন এইড ফাউন্ডেশন
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স