ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-৩১ ০০:০৩:৪৫
নবীগঞ্জে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক : নবীগঞ্জে অনলাইন জুয়ার অদৃশ্য সাম্রাজ্য, আলোচনায় হাবিব নবীগঞ্জ প্রতিনিধি: সারা দেশে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়ও একটি চক্রের বিরুদ্ধে অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সচেতন মহলের দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, নবীগঞ্জের রাজাবাদ এলাকার বাসিন্দা ও স্থানীয় এক বিএনপি নেতার ছেলে হাবিবুর রহমান হাবিব বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন বেটিং প্ল্যাটফর্মের এজেন্ট হিসেবে কাজ করছেন। তার মাধ্যমে নবীগঞ্জসহ আশপাশের এলাকায় অনলাইন জুয়ার নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও সাধারণ জীবনযাপন করলেও বর্তমানে অভিযুক্তদের বিলাসবহুল চলাফেরা ও বিপুল অর্থবিত্ত নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, কোনো দৃশ্যমান ব্যবসা বা চাকরি না থাকলেও তারা কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। এলাকাবাসীর দাবি, বিকাশ ও নগদ এজেন্টের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হচ্ছে। ওয়ানএক্স, মেলবেট ও লাইনবেটসহ বিভিন্ন আন্তর্জাতিক বেটিং সাইটের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার অভিযোগও উঠেছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও বিভিন্ন স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে এ ধরনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সচেতন মহলের অভিমত, রাজনৈতিক প্রভাব ও ছত্রচ্ছায়ার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে ক্যাসিনো ব্যবসার অভিযোগে অনেককে গ্রেফতার করা হলেও নবীগঞ্জে অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্ন তৈরি করেছে। এছাড়াও, কয়েক মাস আগে একটি ডিপ টিউবওয়েল সংক্রান্ত অনিয়মের ঘটনায় হাবিবুর রহমান হাবিব ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বলেও জানা গেছে। একইসঙ্গে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে নবীগঞ্জ থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, “অনলাইন জুয়া ও ক্যাসিনো সংক্রান্ত যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।” অন্যদিকে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, “সামাজিক অবক্ষয় ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ