ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-৩০ ২০:১৫:৩১
মির্জাগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত মির্জাগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।   এ উপলক্ষ্যে শনিবার ( ৩০ মে) বিকাল ৫ টায় অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির হাওলাদার, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজিব মাঝী প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, সদস্য সরোয়ার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নান্নু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বায়েজিদ মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ঢাকা দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি শাহীন মোল্লাসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে সুখি সমৃদ্ধ রাষ্ট্র তৈরি ও তার রূপরেখা প্রণয়ন করেছিলেন। তার ১৯ দফা কর্মসূচি সেই স্বপ্নেরই অংশ। তাবেদারের দাসত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করার উদ্যোগ নেওয়ার মুহুর্তেই ষড়যন্ত্রকারীরা আজকের এই দিনে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেন। তার এই হত্যার পেছনে ছিল গভীর ষড়যন্ত্র। আলোচনা শেষে সুবিদখালী বাজার জামে মসজিদের মোয়াজ্জেম মো. ওয়াজেদ এর পরিচালনায় জিয়াউর রহমানের রুহের মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ