ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-৩০ ১৮:৪২:২৯
রাজস্থলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত রাজস্থলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। শনিবার সকালে রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মুইথুই অং মারমা, চথোয়াইপ্রু মারমা, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং জাতীয় উন্নয়নে তাঁর বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস। সভা শেষে দেশ, জাতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ