ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজ কর্মচারীদের মাঝে শিবিরের গোশত বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-৩০ ১২:১৯:১১
রাজশাহী কলেজ কর্মচারীদের মাঝে শিবিরের গোশত বিতরণ রাজশাহী কলেজ কর্মচারীদের মাঝে শিবিরের গোশত বিতরণ
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের কর্মচারীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও গোশত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন, মহানগর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান মাসুম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াজেদ আলীসহ মহানগর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা কেবল কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা। সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। বক্তারা আরও বলেন, ইসলামের শিক্ষা হলো মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করা। কর্মজীবী ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সামাজিক বৈষম্য কমিয়ে একটি মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, কোরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করতে পারি। সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, রাজশাহী কলেজ ছাত্রশিবির সবসময় শিক্ষার্থী, কর্মচারী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে কলেজের কর্মচারীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমরা এই গোশত বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের কর্মচারীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। এ সময় কর্মচারীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ