ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাই সবচেয়ে বড় শক্তি: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৯ ২০:৪৯:০৭
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাই সবচেয়ে বড় শক্তি: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাই সবচেয়ে বড় শক্তি: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে যুবসমাজকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী করতে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির। খেলাকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আজ ২৯ মে (শুক্রবার) বিকেলে ধুলিয়া হাই স্কুল মাঠের প্রাঙ্গন এই প্রীতি ম্যাচ খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তার উপস্থিতিতে খেলাপ্রেমী দর্শকদের মধ্যে বাড়তি প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। খেলা শুরুর আগ থেকেই মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাজারো দর্শকে। করতালি, উল্লাস আর প্রাণবন্ত পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো ক্রীড়াঙ্গন। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তরুণ সমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। মাঠ সচল থাকলে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বাউফলের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী কিংবা যুবসমাজ ধ্বংসের কারিগরদের ঠাঁই হবে না।” এ সময় তিনি তরুণ ও অভিভাবকদের প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ