ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ মুরসালিন (২০) ও নবীর হোসেন (৫০) মর্মান্তিকভাবে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং ঈদ উল আযহার শুভেচ্ছা বিকাল ৫টায় নিহতদের বাড়িতে গিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও উপজেলার প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৯ ২০:৩৫:১১
কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ মুরসালিন (২০) ও নবীর হোসেন (৫০) মর্মান্তিকভাবে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং ঈদ উল আযহার শুভেচ্ছা বিকাল ৫টায় নিহতদের বাড়িতে গিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও উপজেলার প্রতিনিধি দল। কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ মুরসালিন (২০) ও নবীর হোসেন (৫০) মর্মান্তিকভাবে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং ঈদ উল আযহার শুভেচ্ছা বিকাল ৫টায় নিহতদের বাড়িতে গিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও উপজেলার প্রতিনিধি দল।
নিজস্ব প্রতিবেদক : কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ মুরসালিন (২০) ও নবীর হোসেন (৫০) মর্মান্তিকভাবে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং ঈদ উল আযহার শুভেচ্ছা বিকাল ৫টায় নিহতদের বাড়িতে গিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও উপজেলার প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার। আজ বিকাল ৪.৩০টায় কসবা পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে প্রতিনিধি দল রওয়ানা হয়ে ৫.৩০টায় তাদের বাড়িতে পৌছান জামায়াতের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ,উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি আহমেদ বাদল,সাবেক উপজেলা সভাপতি আমীর হোসাইন প্রমুখ। নেতৃত্ব নিহত নবীর হোসেন এর মা জাকারিয়া বেগম, মুরছালিনের পিতার সাথে মতবিনিময় করেন, স্বান্তনা দেন। এরপর মিডিয়ার মুখোমুখি হয়ে আতাউর রহমান সরকার বলেন,এ হত্যাকাণ্ডের ঘটনা দু:খজনক।মেনে নেয়া যায়না।সরকারের উচিৎ হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ভারতের কাছে প্রতিবাদ জানানো।তিনি আরও বলেন,বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলেও সার্বভৌমত্ব হারিয়েছে ভারতের হাতে।সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশীদের হত্যার ঘটনাগুলো সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লংঘন।যা বন্ধ না বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বার্তা প্রেরক- ইকরাম হোসাইন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ