হরিপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত
হরিপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত
সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি;
সাম্য, ত্যাগ ও মানবিকতার বার্তা নিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর মিলনমেলায় মুখর হয়ে উঠেছে চিরায়ত পারিবারিক ও সামাজিক বন্ধন।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ও পথের কষ্ট উপেক্ষা করে মানুষ ইতোমধ্যেই পৌঁছে গেছে আপনজনের কাছে। পশু কোরবানির ত্যাগ ও প্রিয়জনের মিলনের আনন্দে এবারের ঈদ উৎসব আরও গভীরতা পেয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি চলছে।
এই অবকাশ ছুটির ধারায় নারীর টানে বাড়িতে ফিরছে সবাই, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২৮ই মে
বৃহস্পতিবার বিভিন্ন ঈদগাহ মাঠ গুলোতে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই আত্বত্যাগের মহিমায় উদ্বেলিত করতে ঈদের নামাজ শেষে পশু কোরবানি করেন। সকাল ৮:৩০মিনিটে হরিপুর উপজেলার কাঠালডাংগী বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এবং নামাজ শেষে সকল ধর্মপ্রাণ মুসলমান ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দোয়া ও মোনাজাত করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স