ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৭৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৯ ১৪:৪৮:০৪
কুড়িগ্রামে ৭৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ কুড়িগ্রামে ৭৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৭৩৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। বৃহস্পতিবার (২৮ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সূত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ মে) রাত ১১টা ৫০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ যাত্রাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল কুড়িগ্রাম সদর উপজেলার চরভগবতিপুর নদীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭৩৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ