রাণীশংকৈলে শিক্ষক সমিতি (বাশিস)সম্পাদক মোশাররফ হোসেনের ঈদ শুভেচ্ছা
রাণীশংকৈলে শিক্ষক সমিতি (বাশিস)সম্পাদক মোশাররফ হোসেনের ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাণীশংকৈল উপজেলার সর্বস্তরের জনগণ, সুধীসমাজ, শুভানুধ্যায়ী এবং উপজেলার সমস্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর প্রতি গভীর আনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত এই উৎসব। এই পবিত্র উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার কাম্য।
মোশাররফ হোসেন আরও উল্লেখ করেন,শিক্ষক সমাজ সব সময়ই সমাজে আলো ছড়ানোর কাজ করে যাচ্ছে। ঈদুল আজহার এই ত্যাগের চেতনা বুকে ধারণ করে আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শুভেচ্ছা বার্তার শেষ অংশে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং উৎসবের দিনগুলোতে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের অনুরোধ করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স