ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সমগ্র দেশবাসিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মহসিন আলী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৭ ২০:২৪:৪৯
সমগ্র দেশবাসিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মহসিন আলী সমগ্র দেশবাসিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মহসিন আলী
​নিজস্ব প্রতিবেদক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাণীশংকৈল পৌরবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার যে মহান শিক্ষা এই ঈদ আমাদের দেয়, তা যেন আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলন ঘটাতে পারি। ​তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন শুধু ধনী বা সামর্থ্যবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশে যেসব গরিব, দুস্থ ও অসহায় মানুষ রয়েছেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব ভুলে গেলে চলবে না। সামর্থ্য অনুযায়ী কোরবানির পশুর মাংস এবং ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিয়ে আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ