বানারীপাড়ায় কোরবানির আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা
বানারীপাড়ায় কোরবানির আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা
রাহাদ সুমন,
বরিশাল প্রতিবেদক:
বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আযহার আগের দিন দল থেকে বহিস্কারের দুঃসংবাদ পেলেন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদ। বুধবার (২৭মে) সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মাওলানা আবু সাঈদকে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়। বরিশাল
জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক-সদস্য সচিব ও স্থানীয় সংসদ সদস্য এস.সরফুদ্দিন আহমেদ সান্টুকে এর অনুলিপি দেওয়া হয়েছে।
এদিকে তার এ বহিস্কারে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন বহিস্কারটা কোরবানির পরের দিনও করা যেতো। এ বহিস্কার যেন কোরবানির আগের দিন দলীয় পদ থেকে তাকে কোরবানি
দেওয়া হলো।
এ বিষয়ে উপজেলার লবণসাড়া হালিমা খাতুন আলিম মাদরাসার প্রভাষক বহিস্কৃত বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ বলেন, ন্যায়ের পক্ষে থাকায় ও মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ আমাদের দলের নেতৃবৃন্দের অবস্থান জিরো টলারেন্স। মাওলা আবু সাঈদের অভিযোগ সঠিক নয় মূলত
, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বার বার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স