ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের শুভেচ্ছা জানিয়ে ৯ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাইলেন মেম্বার প্রার্থী মোঃ রায়হান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৭ ১৯:৪৬:৪৩
ঈদের শুভেচ্ছা জানিয়ে ৯ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাইলেন মেম্বার প্রার্থী মোঃ রায়হান ঈদের শুভেচ্ছা জানিয়ে ৯ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাইলেন মেম্বার প্রার্থী মোঃ রায়হান
পঞ্চগড় প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজসেবক মোঃ রায়হান এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, ভালোবাসা ও সম্প্রীতির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, সুখ-শান্তিতে ভরে উঠুক সবার জীবন। আমি ৯ নং ওয়ার্ডসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।” আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মোঃ রায়হান। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে জানা গেছে। তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।” স্থানীয়দের মতে, তরুণ ও উদ্যমী প্রার্থী হিসেবে মোঃ রায়হানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ও সামাজিক কর্মকাণ্ড তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে বলেও মনে করছেন অনেকে। শেষে তিনি ১ নং অমরখানা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ