ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে শিশু ধর্ষণ, অভিযুক্তদের জনতারা আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর!!

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৭ ১৮:৪৩:২৪
নবীগঞ্জে শিশু ধর্ষণ, অভিযুক্তদের জনতারা আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর!! নবীগঞ্জে শিশু ধর্ষণ, অভিযুক্তদের জনতারা আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর!!
নিজস্ব প্রতিবেদক আলী নবীগঞ্জ থেকে, সারা দেশ জুড়ে শিশু নির্যাতন ও ধর্ষণের হিড়িক চলছে, প্রতিদিন ঘটছে কোমলমতি শিশুদের উপর পাশবিক নির্যাতন, অবিভাবকেদের মনে ভয় আতংক বিরাজ করছে, অনেকেই তাদের শিশু বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন, তাছাড়া খেলাধুলা করতে ঘরের বাহির করতে প্রচন্ড রকম ভয় পাচ্ছেন,এদিকে আবারও নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, ঘটনার পর উত্তেজিত জনতা ধর্ষণকারীদের ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন, উল্লেখ নবীগঞ্জ পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে ৩য় শ্রেণীর ছাত্রী ৯ বছরের শিশুকে ধর্ষণ করেছে দুই বকাটে লম্পট, গত(২৪মে) রবিবার বিকালে বড়চর বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর জনৈক ছাত্রী গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার পুত্র আফরোজ মিয়া (৩৫) ও অজ্ঞাত তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক পাশের বাশঁ ঝাড়ের নির্জনস্থানে মুখে গামছা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে, স্থানীয় লোকজন তা আচ করতে পেরে ধর্ষণকারীকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ধর্ষিতার স্কুল ছাত্রীর বাবা বাড়িতে না থাকায় সোমবার দুপুরে আহত ধর্ষিতা মেয়েকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়াতে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে ধর্ষিতার মা কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার মেয়ে স্থানীয় একটি দোকানে মজা খাওয়ার জন্য যাওয়ার পথিমধ্যে একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জনস্থানে আমার মেয়ের মুখে গামছা বেঁধে ধর্ষন করেছে একই গ্রামের কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া ও তার সহকর্মী অজ্ঞাত আরেকজন। স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পেরে ধর্ষকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এই নেক্কার জনক ঘটনায় সচেতন মহলের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সকলের একটাই দাবী করে বলেন অনতিবিলম্বে ধর্ষনকারীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান,এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেইসবুকে ধর্ষণের ঘটনা ভাইরাল হলে সোমবার রাতে এলাকাবাসী ধাওয়া করে ধর্ষণকারীদের আটক করেন, পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন, এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোনায়েম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমাদের ফোর্স এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে,পরিস্থিতি স্বাভাবিক আছে!!

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ