ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ ঘর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৭ ১৪:৩২:২১
বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ ঘর বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ ঘর
এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর। মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর জব্বার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন এবং মো. রাশেদের বসতঘর পুড়ে গেছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্তরা জানান, সকালে ঘুম থেকে জাগার পর কিছু বুঝে উঠার আগে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল রক্ষা করা যায় নি। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে বলে দাবি করছেন তারা। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, আগুনে একটি সেমি পাকা ও ৪টি টিনসেড বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায় নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ