ভুয়া পরিচয়ে ওসির কভার ফটো, যুবক আটক
ভুয়া পরিচয়ে ওসির কভার ফটো, যুবক আটক
রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) দাবি করে ফেসবুকে একটি ভুয়া কভার ফটো তৈরি ও প্রচার করার অভিযোগে রাণীশংকৈল পৌরসভার এক যুবককে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ | আটক যুবক শাহিন(১৮) রংপুরিয়া মার্কেট এলাকার আলিমুদ্দিনের ছেলে | থানা পুলিশের একটি চৌকস দল তাকে আটক করে | যার নেতৃত্ব দেন এস আই রহমতুল্লাহ রনি |
জানা গেছে -- জিজ্ঞাসাবাদের জন্য যুবককে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স