ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহম্মদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৬ ২৩:৩৭:৩৭
ঈদুল আজহার শুভেচ্ছা  জানালেন   শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহম্মদ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহম্মদ
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িচং উপজেলায় সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও তরুণ সমাজ সেবক সোহেল আহম্মদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি উৎসব। এই পবিত্র দিনে আমি সকল ধর্মপ্রাণ মুসলিমসহ উপজেলায় সকল স্তরের মানুষকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় নিজেদের জীবনকে সুন্দর করার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।” তিনি আরও বলেন, “সামাজিক ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেব। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।” সবশেষে তিনি উপজেলাবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ