ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির দুপুরে প্ৰতিবেশীর বাড়িতে ভয়ংকর অভিজ্ঞতা, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৬ ২৩:২৪:০৯
বৃষ্টির দুপুরে প্ৰতিবেশীর বাড়িতে  ভয়ংকর অভিজ্ঞতা, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃষ্টির দুপুরে প্ৰতিবেশীর বাড়িতে ভয়ংকর অভিজ্ঞতা, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্ৰতিবেশী শাহীন মোল্লার (৩১) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৬ মে) বিকেলে অভিযুক্ত শাহীন মোল্লার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির দাদি। পরে সেই অভিযোগের থানা একটি মামলা দায়ের হয়। সেই মামলায় অভিযুক্ত নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির আব্দুল্লাহ বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত। বাবার অনুপস্থিতিতে শিশুটি তার দাদা-দাদির সঙ্গে মোক্তারপুর এলাকায় বসবাস করে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল ২৫ মে দুপুর আনুমানিক ১২টার দিকে বৃষ্টির সময় অভিযুক্ত শাহীন মোল্লার মেয়ের খেলাধুলার কথা বলে শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে শাহীন মোল্লা এসে নিজের মেয়েকে ঘরের ভেতরে আটকে রেখে শিশুটিকে বাড়ির উত্তর পাশের টিনশেড বাথরুমে নিয়ে যায়। সেখানে শিশুটির গলা চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে তার পরিহিত কাপড় খুলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগে বলা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তের মোবাইল ফোন হাত থেকে পড়ে গেলে সুযোগ বুঝে শিশুটি বাথরুম থেকে বের হয়ে দৌড়ে নিজ বাড়িতে চলে আসে। পরে সে ঘটনাটি তার দাদা-দাদিকে জানায়। পরিবারের সদস্যরা জানান, বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় থাকা শিশুটির বাবার সঙ্গে মোবাইল ফোনে আলোচনা করার পর থানায় এসে লিখিত অভিযোাগ দায়ের করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ