ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মো: আবু মায়েদ সরকার মুকুট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৬ ২০:৪০:৫৪
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মো: আবু মায়েদ সরকার মুকুট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মো: আবু মায়েদ সরকার মুকুট
পঞ্চগড় প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১নং অমরখানা ইউনিয়নবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও তৃণমূল রাজনৈতিক ব্যক্তিত্ব মো: আবু মায়েদ সরকার মুকুট। ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগের মহান আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে।” তিনি আরও বলেন, “ঈদ শুধু আনন্দের নয়, এটি ধনী-গরিব সকল মানুষের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উৎসব। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা।” মো: আবু মায়েদ সরকার মুকুট বলেন, “আমি ১নং অমরখানা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন এবং দেশ ও জাতিকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।” তিনি দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের চর্চাই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।” শুভেচ্ছা বার্তায় তিনি তরুণ সমাজের প্রতিও বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবিক ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। তাহলেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।” এসময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের প্রতিও শুভেচ্ছা জানান এবং তাদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই নেতা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে থাকার চেষ্টা করে আসছেন। ঈদ উপলক্ষেও তিনি সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান। শেষে মো: আবু মায়েদ সরকার মুকুট বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সকলের জীবন ভরে উঠুক ভালোবাসা, মানবতা ও কল্যাণে।” — সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক —

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ